পাকিস্তানের টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক ফারহান, ওয়ানডেতে শাহীন

০৫ অক্টোবর ২০২৬ - ২৩:৪১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পাকিস্তানের টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক ফারহান, ওয়ানডেতে শাহীন
ছবি: সংগৃহীত

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সংক্ষিপ্ত সংস্করণের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য সাহিবজাদা ফারহানকে নতুন অধিনায়ক ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিদ্ধান্তের ফলে নেতৃত্ব হারানোর পাশাপাশি টি-টোয়েন্টি স্কোয়াড থেকেই বাদ পড়েছেন সালমান আলী আগা।

​পিসিবির ঘোষিত স্কোয়াড অনুযায়ী, টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক সালমান আলী আগা, বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ। তবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে এই চারজনকেই।

​সম্প্রতি এশিয়ান গেমসে পাকিস্তানকে ফাইনালে নিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে ফারহানকে টি-টোয়েন্টির এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, টুর্নামেন্টটির ফাইনালে ভারতের কাছে হেরে রৌপ্যপদক অর্জন করেছিল পাকিস্তান।

​ওয়ানডেতে শাহীনের কাঁধে নেতৃত্ব

​টি-টোয়েন্টি থেকে বাদ পড়লেও ওয়ানডে ফরম্যাটে অধিনায়কের দায়িত্বে বহাল রয়েছেন তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে পাকিস্তানের জয়ের পেছনে মুখ্য ভূমিকা পালন করা তরুণ রাজাউল্লাহ টি-টোয়েন্টি ও ওয়ানডে—উভয় সংস্করণের দলেই জায়গা করে নিয়েছেন।

​শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ৯ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৩ অক্টোবর। সিরিজের সবকটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। এরপর ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচ রাওয়ালপিন্ডিতে আয়োজনের পর ফাইনালসহ শেষ অংশটি লাহোরে অনুষ্ঠিত হবে।

​পাকিস্তানের টি-টোয়েন্টি দল:

​সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নওয়াজ, খাজা নাফে (উইকেটকিপার), মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, মুহাম্মদ ইমরান রন্দহাওয়া, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

​পাকিস্তানের ওয়ানডে দল:

​শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান নওয়াজ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0