আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ও বিদায় সংবর্ধনা

০৫ অক্টোবর ২০২৬ - ২১:২২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ও বিদায় সংবর্ধনা
ছবি সংগৃহীত

আলমডাঙ্গায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে গার্মেন্টস মালিক সমিতির বিদায়ী কমিটির বিদায় ও নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার তাতিশেঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই দায়িত্ব হস্তান্তর করা হয়।

​সমিতির সভাপতি আব্দুস সামাদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুবেল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহামুদ তুর্য, কোষাধ্যক্ষ শামীম হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক আমিরুল ইসলাম এবং ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য মীর আরিফুল ইসলাম, সজীব আহমেদ, মোস্তাফিজ লিটন ও জাহিদুর ইসলাম জাহিদ অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা স্থানীয় গার্মেন্টস পট্টির বিভিন্ন বিদ্যমান সমস্যা ও ব্যবসায়ী স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সাথে তুলে ধরেন। এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাস্তায় ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করা, সুপেয় পানির ব্যবস্থা সচল রাখতে নলকূপ মেরামত, প্রতি শুক্রবার সমস্ত দোকানপাট বন্ধ রাখা এবং পাহারাদারদের সময়মতো বেতন পরিশোধ নিশ্চিত করতে নতুন নেতৃত্বকে কার্যকর ভূমিকা রাখার জোরালো পরামর্শ দেওয়া হয়।

​আয়োজনে অন্যদের মধ্যে সিঞ্জুল মিয়া, আব্দুল খালেক, আরেফিন মিয়া মিলন, আব্দুল্লাহ আল মামুন, জামসেদুল ইসলাম মনি, আলাউদ্দিন, রইচ উদ্দিন, শামসুল হক, ওহিদুল ইসলাম, মিলন, জাহিদুল ইসলাম লাবলু, জহুরুল ইসলাম ডাবলু, উজ্জ্বল হোসেন ও শাহাবুদ্দিন বাবুল ইসলাম সহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0