আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষার মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা অংশ নেন।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচির সূচনা ঘটে। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুসজ্জিত র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিকাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ও বিদায় সংবর্ধনা
- চুয়াডাঙ্গায় ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ প্রভাষক নিহত
- আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখায় ফার্মেসি ও এসিআই প্রতিনিধিকে জরিমানা
- আলমডাঙ্গায় নাশকতার মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার
প্রধান অতিথির বক্তব্যে শাহীনুর আক্তার বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণের নেপথ্যে শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তাঁরা শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকেন না, বরং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেন। তাই শিক্ষকদের প্রাপ্য মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের অবশ্য পালনীয় দায়িত্ব। শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সহকারী শিক্ষা কর্মকর্তা শাহজাহান রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন, একাডেমিক সুপারভাইজার ইমরুল কায়েস ও সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এটম, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন, আব্দুল লতিফ, রফিকুল ইসলাম ও মহসিন কামালসহ অনেকে।
বক্তারা বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করা জরুরি। একই সঙ্গে শিক্ষকদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











