দুর্গাপূজায় ছুটি ২০ থেকে ২২ অক্টোবর, ৭ নভেম্বর সাধারণ ছুটির অনুমোদন
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালের সরকারি ছুটির সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে। তবে এ ছুটির সমন্বয়ে আগামী ১৭ অক্টোবর সরকারি অফিস খোলা থাকবে।
সোমবার (৫ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে পূর্বে ঘোষিত সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটির তারিখে এই পুনর্বিন্যাস করা হয়েছে। পুনর্নির্ধারিত তফসিল অনুযায়ী ২০, ২১ ও ২২ অক্টোবর সরকারি ছুটি পালিত হবে এবং ১৭ অক্টোবর কর্মদিবস হিসেবে অফিস কার্যক্রম চালু থাকবে।
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
একই সঙ্গে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি পালনের নতুন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর সারাদেশে সাধারণ ছুটি থাকবে। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে দিবসটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











