চুয়াডাঙ্গায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি অনুমোদন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চুয়াডাঙ্গা জেলা শাখায় ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই কমিটিতে স্বাধীন কুমার অধিকারীকে আহ্বায়ক এবং তপন কুমার বিশ্বাসকে সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার এবং দপ্তর সম্পাদক (সহকারী মহাসচিব পদমর্যাদা) তপন কুমার বসু মিন্টুর যৌথ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ৫১ সদস্যের এই দলটির অনুমোদন জানানো হয়।
নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে যুক্ত রয়েছেন— নিমাই রায়, অমিত কুমার সাহা, চিরু কুমার সাহা, কমল কুমার বিশ্বাস, নারায়ন কুমার ভৌতিকা, বিজয় কুমার সাহা, সনজীত কুমার বিশ্বাস, ধীরেন্দ্রনাথ রাজবংশী, নাড়ু গোপাল বিশ্বাস, দীপন কুমার বিশ্বাস, রঞ্জন হালদার ও বিদ্যুৎ কুমার পাল।
প্রাসঙ্গিক সংবাদ
- দামুড়হুদায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক,আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ১
- চুয়াডাঙ্গায় পাঁচ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, দূরপাল্লার যানবাহনও বন্ধের হুঁশিয়ারি
- আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জ/রি/মানা
- আলমডাঙ্গা থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে কুষ্টিয়ায় যাবার পথে ট্রাকের ধাক্কায় স্ত্রীর মৃত্যু
- আলমডাঙ্গায় নিখোঁজের দুই দিন পর মাথাভাঙ্গা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
কমিটির সদস্যরা হলেন— বিপুল কুমার দাস, সনজীৎ কুমার শর্মা, পলাশ শর্মা, শীতল বিশ্বাস, মনি ঠাকুর, প্রদীপ দাস, বিজয় কুমার দাস, উৎপল বিশ্বাস, রতন কুমার পাল, অশোক অধিকারী, সুবীর ঘোষ, রতন সরকার, কিরণ সাহা, লিপন বিশ্বাস, প্রভাষ সাধু খাঁ, বিষ্ণু দাস, বাবু দেবনাথ, রতন দাস, শান্ত দাস, অশ্বিনী কুমার প্রামানিক, অরুণ হালদার, মনারাহা, বিপুল দাস, মৃত্যুঞ্জয় বিশ্বাস, অজয় বিশ্বাস, রতন বিশ্বাস, সুজল সাধুখাঁ, উজ্জ্বল সাধুখাঁ, শংকর অধিকারী, অর্জুন সাধুখাঁ, অতুল বিশ্বাস, পার্থ বিশ্বাস, রতন সরকার, দীপক অধিকারী, মিথুন সরকার, সবুজ সাধুখাঁ এবং শুম্ভু দাস।
দায়িত্ব পাওয়ার পর সংগঠনের সাংগঠনিক তৎপরতাকে আরও জোরদার করার কথা জানান নবগঠিত কমিটির আহ্বায়ক স্বাধীন কুমার অধিকারী ও সদস্য সচিব তপন কুমার বিশ্বাস। পাশাপাশি চুয়াডাঙ্গা জেলায় বসবাসরত সনাতন, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা ও সার্বিক কল্যাণে তারা নিবেদিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











