দুবাই-তেল আবিব ফ্লাইটে 'ছিনতাই' সংকেত, সৌদিতে জরুরি অবতরণ

৩০ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:২৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দুবাই-তেল আবিব ফ্লাইটে 'ছিনতাই' সংকেত, সৌদিতে জরুরি অবতরণ
ছবি সংগৃহীত

দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী 'ফ্লাইদুবাই'-এর একটি বাণিজ্যিক বিমান আকাশে থাকা অবস্থায় জরুরি সংকেত পাঠানোর পর সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানটিতে প্রায় ১৮০ জন যাত্রী অবস্থান করছিলেন।

​জরুরি সংকেত ও ইসরায়েলে শঙ্কা

ফ্লাইট ট্র্যাকিং তথ্যানুসারে, দুবাই থেকে উড্ডয়নের পর বিমানটি সৌদি আকাশসীমায় প্রথমে রেডিও সংযোগ বিচ্ছিন্নতা ও সাধারণ জরুরি অবস্থার নির্দেশক 'স্কোয়াক কোড' ৭৬০০ এবং ৭৭০০ পাঠায়। তবে এর কিছুক্ষণ পরই বিমানটি ৭৫০০ কোড অ্যালার্ট জারি করে, যা মূলত বিমান ছিনতাই বা অবৈধ হস্তক্ষেপের ইঙ্গিত দেয়।

​সংকেত পাওয়ার পরপরই নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলোকে তাৎক্ষণিকভাবে বিমানটির অভিমুখে পাঠানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী এক জরুরি বৈঠকে মিলিত হন।

​নেপথ্যে ককপিটে পাইলটদের দ্বন্দ্ব

ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিমানে কোনো ছিনতাই বা বহিরাগত হামলার ঘটনা ঘটেনি। ফ্লাইট চলাকালে ককপিটে দুই পাইলটের মধ্যকার পারস্পরিক হাতাহাতির জের ধরেই এই অনাকাঙ্ক্ষিত সংকেত পাঠানো হয়েছিল।

​অবতরণের পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বিমানটিতে থাকা ইসরায়েলি যাত্রীদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0