মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন স্ক্যালোনি

৩০ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:২৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন স্ক্যালোনি
ছবি: সংগৃহীত

১০ নম্বর জার্সি আপাতত স্থগিত

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের বিদায়ঘণ্টা বাজতে চলেছে। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের বিখ্যাত মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন তিনি। তবে আলবিসেলেস্তেদের হয়ে মেসির বিদায়ের পর তার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে—সেই সিদ্ধান্ত এখনই নিতে চাইছে না দলটির টিম ম্যানেজমেন্ট।

​বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টায় প্রীতি ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর নতুন করে মাঠে নামার আগে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি ১০ নম্বর জার্সি নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি জানান, মেসি তার শেষ বিদায়ী ম্যাচটি না খেলা পর্যন্ত ১০ নম্বর জার্সি কাউকেই বরাদ্দ দেওয়া হবে না।

​জার্সির গুরুত্ব ও স্ক্যালোনির পরিকল্পনা

সংবাদ সম্মেলনে স্ক্যালোনি বলেন, "সামনের ম্যাচগুলোর জন্য ১০ নম্বর জার্সি অন্য কাউকে দেওয়ার কোনো বাধ্যবাধকতা আমাদের নেই। তাই লিওর বিদায়ী ম্যাচ সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা এটি কাউকে দিচ্ছি না। জার্সিটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে কোনো একজন খেলোয়াড় এটি গায়ে জড়াবেন—এটাই আমাদের পরিকল্পনা। তবে ঠিক কার ওপর এই গুরুদায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।"

​মেসিহীন আর্জেন্টিনার নতুন পথচলা

মেসির অনুপস্থিতি সামলে ওঠার পাশাপাশি বিশ্বকাপ ফাইনালের পর নতুনভাবে দল সাজানোর দিকে নজর দিয়েছেন কোচ স্ক্যালোনি। মেসিবিহীন আর্জেন্টিনার ভবিষ্যৎ কৌশল নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, আগামী ম্যাচগুলোতে নতুনদের পরখ করে দেখার সুযোগ থাকবে।

​এই প্রসঙ্গে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড বলেন, "সামনের ম্যাচগুলো মূলত পরীক্ষা-নিরীক্ষার জন্য। আমরা খেলার ধারায় নতুন কৌশল যুক্ত করার চেষ্টা করব। তবে বল দখলে রেখে আক্রমণ সাজানোর যে মূল ধরণ, সেটি অপরিবর্তিত থাকবে এবং এর ওপর ভিত্তি করেই আমরা মানিয়ে নেওয়ার পথ খুঁজে নেব।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0