এনসিপির নতুন সাংগঠনিক উপ-কমিটির প্রধান সারজিস আলম

২৮ সেপ্টেম্বর ২০২৬ - ২১:৩৩
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এনসিপির নতুন সাংগঠনিক উপ-কমিটির প্রধান সারজিস আলম
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ২৩ সদস্যের এক নতুন উপ-কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত এই কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। উক্ত বৈঠকেই সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

​দলীয় সূত্র জানায়, এনসিপির রাজনৈতিক পর্ষদ থেকে দুজন সদস্যকে এই উপ-কমিটির উপ-প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে। এছাড়া মাঠপর্যায়ের কাজ সমন্বয় করতে দেশের প্রতিটি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদক নিয়োগ করা হবে।

​সংগঠনের জেলা ও বিভাগীয় পর্যায়ের সার্বিক কার্যক্রম তদারকি এবং রাজনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই নতুন এই উপ-কমিটি গঠন করা হয়েছে বলে এনসিপির পক্ষ থেকে উল্লেখ করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0