এফএস মিউজিক অফিশিয়ালে মুক্তি পেল আকাশ মাহমুদ ও লিটার ‘চামেলি’
সঙ্গীতাঙ্গনে নতুন ধামাকা নিয়ে এলেন প্রযোজনা প্রতিষ্ঠান এফএস মিউজিক অফিশিয়াল । গত রোববার সন্ধ্যা ৭টায় ঢাকা বোট ক্লাবে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল নতুন মিউজিক ভিডিও ‘চামেলি’ (ওরে চামেলি, তোরে বউ বানামু) ।
সংগীত পরিবেশনায় জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ ও লিটা সরকারের কণ্ঠে উঠে এসেছে গানটি। গানটির কথা লিখেছেন গীতিকার ও প্রযোজক রাশিদুল হাসান চাঁদ এবং সুর ও সঙ্গীত আয়োজনে ছিলেন আহমেদ সজীব। আর আকর্ষণীয় মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আশিক মাহমুদ।
ঢাকা বোট ক্লাবে আয়োজিত প্রকাশনা উৎসবে সঙ্গীত অঙ্গনের বহু বিশিষ্ট ও গুণী ব্যক্তিত্ব অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত পরিচালক রোহান রাজ, হাফিজ বাউলা, কণ্ঠশিল্পী মৈরি, আনিস রহমান, আশিক মাহমুদ, সঙ্গীত পরিচালক ও সুরকার আহমেদ সজীব, গৌরব গোগো সহ শিল্পী ও কলারকুশলীরা।
প্রযোজক ও গীতিকার রাশিদুল হাসান চাঁদ জানান, পুরো গানটি একটি হাসির ও কৌতুকপূর্ণ ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। এতে দাদা ও তার নাতবউয়ের রসাত্মক কথোপকথন ফুটিয়ে তোলা হয়েছে। গল্পে দেখা যায়, দাদা যেকোনো উপায়ে নিজের নাতির জন্য চামেলিকে পছন্দ করে তাকে বউ বানিয়ে ঘরে তুলতে চান। শুরুতে আপত্তি থাকলেও পরবর্তীতে হানিমুন ও কক্সবাজার ঘোরার লোভনীয় প্রস্তাবে রাজি হয় চামেলি।
প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে গানটি ইতিবাচক সাড়া পাচ্ছে। চমৎকার সুর ও বৈচিত্র্যময় গল্পের কারণে এটি খুব দ্রুতই সব শ্রেণীর দর্শকের মন জয় করতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন এর সাথে সংশ্লিষ্ট শিল্পীবৃন্দ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
1
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











