চট্টগ্রামে সিএফএলের জমকালো ট্রফি উন্মোচন ও ড্রাফট সম্পন্ন, ২২ অক্টোবর শুরু টুর্নামেন্ট

২১ অক্টোবর ২০২৬ - ১৬:১২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চট্টগ্রামে সিএফএলের জমকালো ট্রফি উন্মোচন ও ড্রাফট সম্পন্ন, ২২ অক্টোবর শুরু টুর্নামেন্ট
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আঞ্চলিক ক্রিকেটের প্রসার এবং উদীয়মান খেলোয়াড়দের বড় মঞ্চ তৈরি করতে আত্মপ্রকাশ করছে ‘চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টি-টোয়েন্টি লীগ (সিএফএল) ২০২৬’। টুর্নামেন্টকে কেন্দ্র করে সোমবার (১৯ অক্টোবর) বহদ্দারহাটের সিকো এরিনায় স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় গালা নাইট, ট্রফি উন্মোচন এবং প্লেয়ার্স ড্রাফট আয়োজন করা হয়।

​ড্রাফট কমিশনার রবিউল হক চৌধুরীর তত্ত্বাবধানে ১৩ রাউন্ডের অত্যন্ত স্বচ্ছ ও আধুনিক প্রক্রিয়ায় দল গঠন প্রক্রিয়া শেষ হয়। এতে অংশ নেওয়া ৬টি ফ্র্যাঞ্চাইজি—ব্রাদার্স ইউনিয়ন, বেঙ্গল স্টার্স, এনএসটি স্পোর্টস, রাইয়ান স্পোর্টস, আম্বিয়া স্পোর্টস এবং বাকলিয়া অগ্রসর বয়েজ ক্লাব—তাদের ১৫ সদস্যবিশিষ্ট মূল স্কোয়াড সাজিয়ে নিয়েছে।

​বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীর, সাবেক জাতীয় ক্রিকেটার শহিদুর রহমান ও দলগুলোর মালিকদের উপস্থিতিতে প্রতিটি দল তাদের স্কোয়াড চূড়ান্ত করে। প্রতিটি স্কোয়াডে ২ জন ডিরেক্ট সাইনিং, ৯ জন প্রিমিয়ার লীগ, ৩ জন প্রথম বিভাগ এবং ১ জন প্রমিজিং স্টার ক্যাটাগরির ক্রিকেটার রাখা হয়েছে। খেলোয়াড়দের পারিশ্রমিক সর্বনিম্নে ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করেছে আয়োজকরা।

​ফোরএইচ গ্রুপের টাইটেল স্পনসরশিপে আয়োজিত এই আসরের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে এনএইচটি স্পোর্টস। সাগরিকার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামী ২২ অক্টোবর থেকে মাঠের খেলা গড়াচ্ছে, যেখানে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0