ভারতে মহাঅষ্টমীর সন্ধ্যায় তন্ত্রসাধনার নামে স্ত্রী ও বাবাকে নৃশংস হ/ত্যা, গ্রে/প্তা/র ১

২১ অক্টোবর ২০২৬ - ১৬:২৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ভারতে মহাঅষ্টমীর সন্ধ্যায় তন্ত্রসাধনার নামে স্ত্রী ও বাবাকে নৃশংস হ/ত্যা, গ্রে/প্তা/র ১
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলায় মহাঅষ্টমীর সন্ধ্যায় এক ভয়াবহ জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তন্ত্রসাধনার নামে নিজের স্ত্রী ও বাবাকে কুঠার দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করেছে মঙ্গল চৌধুরী নামে এক ব্যক্তি।

​স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অভিযুক্ত মঙ্গল চৌধুরী বলি দেওয়ার উদ্দেশ্যে স্ত্রী রম্পা চৌধুরী ও বাবা রাজেন্দ্র চৌধুরীকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর সে স্ত্রীর বিচ্ছিন্ন মস্তক নিয়ে স্থানীয় একটি মন্দিরের বেদিতে উৎসর্গ করে। হত্যার পর অভিযুক্ত নিজের একটি আঙুল কেটে রক্ত স্ত্রীর বিচ্ছিন্ন মাথায় মাখিয়ে দেয়। রক্তমাখা কাটা মাথা হাতে নিয়ে তাকে মন্দিরের দিকে যেতে দেখে স্থানীয় লোকজনের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মঙ্গলকে গ্রেপ্তার করে। একই সঙ্গে বাড়ি থেকে বাবার মরদেহ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত কুঠারটি উদ্ধার করা হয়।

​প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দুর্গাপূজার মহাঅষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণ অর্থাৎ সন্ধিপূজার মাহেন্দ্রক্ষণে এই ঘটনা ঘটায় অভিযুক্ত। বাঁকুড়া আদালত পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ ঘটনায় কোনো স্থানীয় পুরোহিত বা তান্ত্রিকের উসকানি কিংবা ইন্ধন ছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশ অনুসন্ধান ও তল্লাশি জোরদার করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0