সাইবার হামলার কবলে ভারতের স্টেট ব্যাংক, ৩,৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস
ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত্ব আর্থিক প্রতিষ্ঠান স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) সাইবার আক্রমণের শিকার হয়েছে। এর ফলে ব্যাংকটির অন্তত ৩ হাজার ৮৯৭ জন গ্রাহকের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়ে পড়েছে। ২০২৬ সালের ২১ অক্টোবর (বুধবার) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে তথ্য ফাঁসের এই বিষয়টি নিশ্চিত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, ডার্ক ওয়েবে উন্মুক্ত হয়ে যাওয়া রেকর্ডের মধ্যে গ্রাহকদের নাম, নিবন্ধিত মোবাইল নম্বর, জন্ম তারিখ, ইমেইল ঠিকানা ও বাসস্থানের ঠিকানা রয়েছে। এছাড়া গ্রাহক ও ব্র্যাণ্ড সনাক্তকরণ সংক্রান্ত তথ্যসহ বেশ কিছু ঋণের গুরুত্বপূর্ণ নথি এবং আবেদনপত্র ফাঁস হওয়া ফাইলের তালিকায় স্থান পেয়েছে।
ঘটনার তদন্তে নিরপেক্ষ সংস্থা
অনাকাঙ্ক্ষিত এই ঘটনার ব্যাপ্তি ও উৎস অনুসরণের জন্য এসবিআই একজন স্বতন্ত্র সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ সংস্থাকে নিয়োগ করেছে। ইতোমধ্যে সেই নিরপেক্ষ সংস্থাটি তথ্যের সত্যতা যাচাই, ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ এবং মূল্যায়ন কার্যক্রম শুরু করেছে।
মূল কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি
গ্রাহকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হলেও আশ্বস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইবার হামলার কারণে ব্যাংকের দৈনন্দিন কার্যক্রম, আর্থিক স্থায়িত্ব কিংবা মূল ব্যবসায়িক সেবায় কোনো প্রকার নীতিবাচক প্রভাব পড়বে না। ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ সচল রয়েছে।
উল্লেখযোগ্য যে, সাম্প্রতিক সময়গুলোতে বিশ্বব্যাপী বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে সাইবার চক্রগুলোর অপতৎপরতা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











