কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রুটে ডাউন লাইনে ট্রেন বন্ধ
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
কুমিল্লার লাকসাম উপজেলায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসামের আজগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী (ডাউন লাইন) ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিপরীত দিকের আপলাইনে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বগি লাইনচ্যুত হওয়ায় ডাউন লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প আপলাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। উদ্ধার কাজ পরিচালনা ও লাইন চালুর প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











