কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের জানাজা সম্পন্ন, হত্যার বিচারের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

২০ সেপ্টেম্বর ২০২৬ - ১৩:২০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের জানাজা সম্পন্ন, হত্যার বিচারের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা পশ্চিমপাড়া এলাকা থেকে উদ্ধার হওয়া অপ্রতিমের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাসহ হাজারো মানুষ অংশ নেন। অপ্রতিম কুবি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান।

ছেলের জন্য বাবার আকুল আকুতি

জানাজায় উপস্থিত হয়ে একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। শোকে বিহ্বল কণ্ঠে তিনি বলেন, "আমার একটাই ছেলে। কুমিল্লার আবহাওয়ায় আপনাদের ছায়ায় ও বড় হয়েছে। আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে, তবে আপনারা তাকে ক্ষমা করে দেবেন এবং তার আত্মার জন্য দোয়া করবেন।" পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজা শেষে মরদেহ গন্ধমতী ঈদগাহ মাঠে দাফনের জন্য নেওয়া হয়।

সুষ্ঠু বিচার ও নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত

হত্যাকাণ্ডের তীব্র ক্ষোভ প্রকাশ করে ও সুষ্ঠু বিচার দাবি করে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন বলেন, অপ্রতিম এই বিশ্ববিদ্যালয় পরিবারেরই একজন সদস্য। এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সঠিক বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্যাম্পাস ও সংলগ্ন এলাকার নিরাপত্তা বৃদ্ধি করতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে 'বিজয় ২৪' হল পর্যন্ত সড়কে শিগগিরই সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্তের কথা জানান তিনি।

​উল্লেখ্য, গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে সানন্দা পশ্চিমপাড়ার লালমাই পাহাড় এলাকা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0