চট্টগ্রামের র‍্যাডিসন ব্লুতে আগামী ২০ নভেম্বর বাপ্পা মজুমদারের একক কনসার্ট ‘মুনলিট মেলোডিজ’

০৬ নভেম্বর ২০২৬ - ২০:৫২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চট্টগ্রামের র‍্যাডিসন ব্লুতে আগামী ২০ নভেম্বর বাপ্পা মজুমদারের একক কনসার্ট ‘মুনলিট মেলোডিজ’
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার সফল আয়োজনের পর এবার বন্দরনগরী চট্টগ্রামে একক কনসার্ট পরিবেশন করতে যাচ্ছেন খ্যাতনামা কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক বাপ্পা মজুমদার। আগামী ২০ নভেম্বর চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু হোটেলে ‘মুনলিট মেলোডিজ’ শীর্ষক এই একক কনসার্টের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

​এর আগে গত ৯ অক্টোবর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মুনলিট মেলোডিজ’-এর প্রথম পর্ব আয়োজিত হয়, যা শ্রোতাদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় চট্টগ্রামে দ্বিতীয় পর্বের আয়োজন করা হচ্ছে, যেখানে দর্শক-শ্রোতারা আবারও তাঁর জনপ্রিয় ও কালজয়ী গানগুলো সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।

​আয়োজনের বিষয়ে বাপ্পা মজুমদার জানান, দীর্ঘ তিন যুগের সংগীত ক্যারিয়ারে এটি তাঁর চতুর্থ একক কনসার্ট। ২০২২ সালে তিনি প্রথম একক কনসার্টে অংশ নেন এবং ২০২৪ সালে আয়োজিত হয় তাঁর দ্বিতীয় একক কনসার্ট ‘ওডিসি’। সংগীত জীবনের আড়াই বছর পর গত ৯ অক্টোবর তৃতীয় একক কনসার্ট হিসেবে ‘মুনলিট মেলোডিজ’-এর আত্মপ্রকাশ ঘটে। চতুর্থ একক আয়োজনটি সুরের আবেশে শ্রোতাদের কাছে চিরস্মরণীয় করে রাখার আশাবাদ ব্যক্ত করেন এই গুণী শিল্পী।

​উল্লেখ্য, একক কনসার্টের পাশাপাশি সম্প্রতি বিভিন্ন মৌলিক গান ও প্লেব্যাকে ব্যস্ত সময় পার করছেন বাপ্পা মজুমদার। সম্প্রতি তাঁর ‘যদি কখনো’ শিরোনামের একটি একক গান প্রকাশিত হয়েছে, যার কথা যৌথভাবে লিখেছেন শাহান কবন্ধ ও বাপ্পা মজুমদার। এর আগে ‘গলে যাওয়া সময়’ ও ‘বুড়ো নাবিকের গল্প’ গান দুটি প্রকাশিত হয়। এছাড়া বরেণ্য শিল্পী রুনা লায়লার সঙ্গে ‘অনায়াসে’ দ্বৈত গজল, ‘বনলতা সেন’ চলচ্চিত্রের ‘এখানে কেউ নেই’ গান এবং লাকী আখান্দ ও আইয়ুব বাচ্চুর স্মরণে তাঁদের গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করে তিনি সুধী মহলে প্রশংসিত হয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0