ঢাকায় মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে জলতরঙ্গের বিশেষ সংগীতসন্ধ্যা
বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘মহানায়ক উত্তম কুমারের কণ্ঠসংগীত’। সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গ আগামী ৩ ডিসেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করবে।
রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হবে।
বাংলা নাগরিক গানের সমৃদ্ধ ঐতিহ্য এবং উত্তম কুমারের রূপালী পর্দার কালজয়ী গানগুলোকে ভিত্তি করেই সাজানো হয়েছে পুরো আয়োজন। অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায় ও কিশোর কুমারের মতো কিংবদন্তি শিল্পীদের কণ্ঠে জনপ্রিয় হওয়া গানগুলো পরিবেশন করবেন শিল্পীরা।
বাংলা চলচ্চিত্রে মহানায়ক উত্তম কুমার কেবল একজন অভিনেতা হিসেবে নন, কালজয়ী এক সাংস্কৃতিক অধ্যায় হিসেবে স্মরণীয়। তার আইকনিক অভিনয় ও পর্দার উপস্থিতিকে চিরসংগীতময় করে তুলেছিল হেমন্ত-মান্না-কিশোরদের কণ্ঠ। আয়োজকদের আশা, এই সংগীতসন্ধ্যা দর্শক-শ্রোতাদের বাংলা সিনেমা ও গানের স্বর্ণযুগে ফিরিয়ে নিয়ে যাবে এবং মহানায়কসহ সকল সংগীত কিংবদন্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যম হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











