২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা বাড়ার গুঞ্জন শেষ, ৪৮ দেশেই হবে আসর

০৭ নভেম্বর ২০২৬ - ২৩:২৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
২০৩০ বিশ্বকাপে দলসংখ্যা বাড়ার গুঞ্জন শেষ, ৪৮ দেশেই হবে আসর
ছবি সংগৃহীত

ফুটবলপ্রেমীদের মাঝে জল্পনা ছিল যে, বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে ২০৩০ সালের আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করা হতে পারে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সেই পরিকল্পনা থেকে পুরোপুরি সরে এসেছেন। বার্তা সংস্থা ইউএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

​প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফিফা ব্যুরোর সদস্যদের ইতোমধ্যে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ইনফান্তিনো। এমনকি ২০২৭ সালে পুনর্নির্বাচিত হলেও দলসংখ্যা বাড়ানোর এই প্রক্রিয়ায় তিনি আর জোর দেবেন না।

​এর আগে গত জুনে ইনফান্তিনো নিজেই বিশ্বকাপের পরিধি বাড়িয়ে ৬৪ দলে উন্নীত করার সম্ভাবনার কথা বলেছিলেন। পরবর্তীতে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেসও বিষয়টি নিয়ে ফিফা কাজ শুরু করেছে বলে নিশ্চিত করেছিলেন।

​তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ আসরে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে টুর্নামেন্ট শুরু হলেও, ২০৩০ সালের বিশ্বকাপেও দলসংখ্যা ৪৮-ই বহাল থাকছে।

​উল্লেখ্য, ইতিহাসের অন্যতম ব্যতিক্রমী আয়োজনের অংশ হতে যাচ্ছে ২০৩০ বিশ্বকাপ। ফিফার শতবর্ষ পূর্তির এই আসর যৌথভাবে ছয়টি দেশে অনুষ্ঠিত হবে। যার মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী তিনটি ম্যাচ হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে। ঐতিহাসিক এই উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে উরুগুয়ের মন্টেভিডিওর এস্তাদিও সেনতেনারিও স্টেডিয়ামে এবং বাকি ম্যাচগুলো আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0