আলমডাঙ্গায় বিএনপির সাবেক নেতৃবৃন্দের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’। উপজেলা বিএনপি, যুবদল এবং ছাত্রদলের সাবেক নেতাকর্মীদের যৌথ উদ্যোগে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে এই বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ থেকে একটি সুসজ্জিত র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানাপাড়া কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ডা. আলাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী শেখ সাইফুল ইসলাম।
প্রাসঙ্গিক সংবাদ
প্রধান অতিথির বক্তব্যে শেখ সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশের রাজনীতিতে ৭ নভেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও একটি অবিস্মরণীয় দিন। এই দিবসটি আমাদের জাতীয় ঐক্য, গণতান্ত্রিক চেতনা এবং দেশপ্রেমের পাঠ দেয়। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র সুসংহত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ মো. আবু মুসা মিয়া, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ সেতাব আলী, সুন্নত আলী, হাসানুজ্জামান, মহিউদ্দিন, ইউনুস আলী, রমজান আলী, সিরাজুল ইসলাম, মনোয়ার হোসেন মেন্টু, ডা. রশিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম বকুল।
উপজেলা বিএনপি নেতা মো. রেজাউল করিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন যুবদল নেতা আরিফুল ইসলাম, মহাবুল মেম্বার, আবু তায়েব বাবু, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন ও বিএনপি নেতা হাবিবুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











