শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার জোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, আত্মগোপন থেকে কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি না দিয়ে সরাসরি দেশে ফিরে আসুক, প্রয়োজনে তাকে দেশে আসার টিকিট দেওয়া হবে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নান্দাইলের স্থানীয় চন্ডিপাশা স্কুল মাঠে আয়োজিত এই জনসভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী আরও জানান, নান্দাইল উপজেলায় যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ইতিমধ্যে ১৮৬টি রাস্তা সোলিং করা হয়েছে এবং নতুন করে ১০৪টি রাস্তার অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন সড়ক সংস্কারের পাশাপাশি গৃহহীনদের পুনর্বাসনে গৃহ নির্মাণসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের জরিপের ভিত্তিতেই যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











