১০ বছর পর ফিরছে ‘ভেন্টিলেটর’: সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

০৭ নভেম্বর ২০২৬ - ১৬:৩২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
১০ বছর পর ফিরছে ‘ভেন্টিলেটর’: সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া
ছবি সংগৃহীত

জনপ্রিয় মারাঠি চলচ্চিত্র ‘ভেন্টিলেটর’-এর এক দশক পূর্তিতে সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নতুন এই সিনেমার নাম নির্ধারণ করা হয়েছে ‘ভেন্টিলেটর ২’। প্রিয়াঙ্কার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘পার্পল পেবল পিকচার্স’-এর ব্যানারে এটি নির্মিত হতে যাচ্ছে।

​আগের কিস্তির মতোই সিক্যুয়েলটি পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা রাজেশ মাপুসকর। প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, ২০২৭ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রাখা হয়েছে। তবে নতুন এই কিস্তির অভিনয়শিল্পী ও মূল কাহিনীর বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে।

​সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তার মাধ্যমে নতুন এই প্রজেক্টের ঘোষণা দেন প্রিয়াঙ্কা চোপড়া। পোস্টটিতে তিনি প্রথম সিনেমার স্মৃতিচারণা করার পাশাপাশি প্রযোজক হিসেবে তার পথচলায় ‘ভেন্টিলেটর’-এর অবদান তুলে ধরেন। প্রিয়াঙ্কা উল্লেখ করেন, মূলত অর্থবহ ও সামাজিক বার্তা বহনকারী গল্প নিয়ে কাজ করার উদ্দেশ্যেই তিনি পার্পল পেবল পিকচার্স প্রতিষ্ঠা করেছিলেন।

​স্মৃতিচারণ করে এই অভিনেত্রী লেখেন, “১০ বছর আগে পার্পল পেবল পিকচার্সের যাত্রার মূল লক্ষ্য ছিল অর্থপূর্ণ গল্পগুলো মানুষের সামনে তুলে ধরা। আমাদের প্রতিষ্ঠানের সেই পথচলায় ‘ভেন্টিলেটর’ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এক দশক পার করে আমরা আবারো সেই চেনা গল্পে আরও নতুন কিছু সংযোজন নিয়ে ফিরে আসছি।”

​উল্লেখ্য, ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত মারাঠি ভাষার ‘ভেন্টিলেটর’ চলচ্চিত্রটি সমালোচক ও দর্শকের বিপুল প্রশংসা কুড়ানোর পাশাপাশি শ্রেষ্ঠ পরিচালনা সহ মোট তিনটি বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0