বনানী আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান

০৭ নভেম্বর ২০২৬ - ১২:৩২
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বনানী আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কুচকাওয়াজে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি সংগৃহীত

রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে আয়োজিত বিশেষ কুচকাওয়াজ অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​আজ শনিবার (৭ নভেম্বর) সকালে নিজের সহধর্মিণী জুবায়দা রহমানকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নির্দেশনায় এবং সশস্ত্র বাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এই বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানের বিশেষ প্রদর্শনী পর্বে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ৩ হাজার ক্যাডেট এবং বাংলাদেশ স্কাউটসের ৫০০ সদস্য অংশগ্রহণ করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সংসদ সদস্যগণ, সরকারের উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক ও রাষ্ট্রদূতরা। এর আগে কুচকাওয়াজ উপলক্ষে জিয়ার রহমানের সমাধিতেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0