ইংল্যান্ডের জার্সিতে একসঙ্গে ইতিহাস গড়ার অপেক্ষায় বেলিংহাম ভাইয়েরা

০৭ নভেম্বর ২০২৬ - ০৮:২৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইংল্যান্ডের জার্সিতে একসঙ্গে ইতিহাস গড়ার অপেক্ষায় বেলিংহাম ভাইয়েরা
ছবি সংগৃহীত

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে দুই ভাইয়ের একসঙ্গে খেলার ঐতিহ্য বেশ দীর্ঘ সময় পর আবারও নতুন মোড় নিতে চলেছে। ফিফা উইন্ডোতে ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন জুড বেলিংহামের ছোট ভাই জুব বেলিংহাম। তার সঙ্গে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহামও দলে রয়েছেন। এর ফলে নভেম্বরের এই আন্তর্জাতিক বিরতিতে দুই ভাইকে একত্রে মাঠে নামার দেখা মিলতে পারে।

​বোরুসিয়া ডর্টমুন্ডের তরুণ মিডফিল্ডার জুব বেলিংহাম সাম্প্রতিক সময়ে ক্লাব ও অনূর্ধ্ব-২১ দলের হয়ে দারুণ পারফর্ম করে সবার নজর কেড়েছেন। ধারাবাহিক সেই সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি এবার মূল জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। একই সঙ্গে এই স্কোয়াডে মিডফিল্ডার জশ কিংও জায়গা পেয়েছেন।

​ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে এর আগে মাত্র দুই জোড়া ভাই একসঙ্গে জাতীয় দলের হয়ে মাঠ মাতিয়েছেন। প্রথম নজিরটি ছিল চার্লটন ভাইদের। জ্যাক ও ববি চার্লটন প্রায় পাঁচ বছর একসঙ্গে ইংল্যান্ডের জার্সিতে খেলেছিলেন। এরপর দীর্ঘ ২৬ বছরের বিরতির পর দ্বিতীয় জুটি হিসেবে ফিল ও গ্যারি নেভিল ভাইদের দেখা যায়। তারা একসঙ্গে প্রায় ১১ বছর জাতীয় দলের হয়ে খেলেছেন।

​বর্তমানে চার্লটন ও নেভিল ভাইদের সেই ঐতিহাসিক তালিকায় নাম লেখানোর দ্বারপ্রান্তে রয়েছেন জুড ও জুব বেলিংহাম। আসন্ন ম্যাচ দুটিতে তারা একসঙ্গে মাঠে নামলেই ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে তৃতীয় জুটি হিসেবে এই বিরল অর্জনের অংশীদার হবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0