নিউজিল্যান্ডের বিপক্ষে পন্টিংয়ের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি
ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটে আরেকটি রেকর্ড নিজের নামের পাশে যুক্ত করলেন। শনিবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংয়ের সর্বকালের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
ম্যাচটিতে ব্যাট করতে নেমে ইনিংসের নিজের দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকান কোহলি। এই এক রান সংগ্রহ করার মাধ্যমেই তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রানের মালিক বনে যান। এর আগে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে ১৯৭১ রান করে তালিকার শীর্ষে ছিলেন রিকি পন্টিং। এই তালিকায় ১৭৫০ রান নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ভারতের আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকার। এ ছাড়া ১৫৬৮ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটার কুমার সাঙ্গাকারা।
অবশ্য রেকর্ড গড়ার পর নিজের ইনিংসটি বড় করতে পারেননি কোহলি। ৭ বল খেলে মাত্র ১টি বাউন্ডারির সাহায্যে ৭ রান করে জ্যাকব ডাফির বল উইলোয় লাগিয়ে উইল ইয়াংয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এর আগে নিউজিল্যান্ড দল মাত্র ১৩৪ রানে অলআউট হয় এবং পরে ভারত এই লক্ষ্য তাড়া করতে মাঠে নামে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











