আলমডাঙ্গা উপজেলা জামায়াতের মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে মাসিক রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর সকাল ৭টার সময় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও ডাউকী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় বিএনপির সাবেক নেতৃবৃন্দের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
- আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
- আলমডাঙ্গায় একাধিক মামলার আসামি শফিকুল আজম ডালিম গ্রেপ্তার
- আলমডাঙ্গায় পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল ১৩ বছরের কিশোরীর
- আলমডাঙ্গায় ১১ মামলার আসামীসহ দুইজন গ্রেপ্তার, সামারী ট্রায়ালে যুবকের ৬ মাসের কারাদণ্ড
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন রুকনদের বার্ষিক পড়াশোনা, জ্ঞানগত ও আমলগত মান পর্যালোচনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গিবত, পরনিন্দা ও পরচর্চা পরিহার করে সংগঠনের মৌলিক বিষয়গুলো যথাযথভাবে অনুধাবন করতে হবে। সাংগঠনিক নিয়ম-শৃঙ্খলা মেনে নিজেদের ভুলত্রুটি সংশোধন ও আত্মগঠনে মনোযোগী হতে হবে। কোনো অবস্থাতেই শয়তানের প্ররোচনায় পা দেওয়া যাবে না।
তিনি নিয়মিত কুরআনের আয়াত মুখস্থ করা, হাদিস ও ইসলামী সাহিত্য অধ্যয়ন এবং গুরুত্বপূর্ণ আলোচনা নোট করার মাধ্যমে জ্ঞানগত দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে জনগণের পাশে দাঁড়ানো, আর্থিক ও সার্বিক সহযোগিতা প্রদান এবং মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। কোনো বাধাই যেন দায়িত্ব পালনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে দৃঢ় থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা সমাজকল্যাণ সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা জামায়াতের তত্ত্বাবধায়ক আলতাফ হুসাইন, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মহসীন আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা তারবিয়াত সেক্রেটারি বিলাল হুসাইন, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, আইন ও আদালত সম্পাদক মুহাম্মদ আলী, শ্রম বিভাগের সভাপতি মেহেদী হাসান, তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা জামিরুল ইসলাম, উলামা বিভাগ ও মসজিদ মিশনের সভাপতি আব্দুল মান্নান এবং মানবসম্পদ সম্পাদক শফিউজ্জামান মিঠু।
বৈঠকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের রুকনবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











