যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার

২১ অক্টোবর ২০২৬ - ১৩:৩৭
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

​মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে সিআইডি ও স্থানীয় থানা পুলিশের একটি যৌথ দল তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সাইবার পুলিশ ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

​ডিবি বা সিআইডি সূত্রের বরাতে জানা যায়, তদন্ত প্রক্রিয়ায় উক্ত নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস মামলার সঙ্গে সোহাগ ফকিরের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পান সিআইডির গোয়েন্দারা। পরবর্তীতে রাজৈর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​অভিযানকালে সোহাগ ফকিরের কাছ থেকে দুটি ব্যবহারিক স্মার্টফোন জব্দ করা হয়। সিআইডি জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পাদন ও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0