ছেলের জন্মদিনে যেমন কাটছে কিংবদন্তি অভিনেত্রী শবনমের দিনকাল

২১ অক্টোবর ২০২৬ - ১৩:৫০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ছেলের জন্মদিনে যেমন কাটছে কিংবদন্তি অভিনেত্রী শবনমের দিনকাল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শবনম এখন রাজধানীর বারিধারার পার্ক রোডের বাসায় বেশ শান্ত ও ঘরোয়া জীবন কাটাচ্ছেন। স্বামী প্রখ্যাত সংগীত পরিচালক রবিন ঘোষের প্রয়াণের পর থেকেই তিনি মূলত ঘরকেন্দ্রিক জীবন বেছে নিয়েছেন। বর্তমানে তার দিনগুলো কাটে টেলিভিশন দেখে, পত্রিকা পড়ে, সামাজিক যোগাযোগমাধ্যম স্ক্রল করে কিংবা মাঝেমধ্যে পরিচিতদের দাওয়াতে অংশ নিয়ে।

​আজ বুধবার ২১ অক্টোবর অভিনেত্রী শবনমের একমাত্র ছেলে রনির জন্মদিন। তবে কোনো বড় আয়োজন ছাড়াই একেবারেই সাধারণ একটি দিনের মতো এটি কাটাচ্ছেন তারা। মাকে আগলে রাখা এবং তার সেবায় নিজের জীবন উৎসর্গ করায় ছেলেকে নিয়ে গভীর গর্ববোধ করেন এই গুণী অভিনেত্রী।

​ছেলের জন্মদিনে অনুভূতি প্রকাশ করে শবনম বলেন, ‘আমার একমাত্র সন্তান রনির আজ জন্মদিন। একজন মা হিসেবে তাকে নিয়ে আমি সত্যিই গর্বিত। সে আমাকে একটুও কষ্ট করতে দেয় না; মা বলতে সে পাগল। আমার আদরের ছেলেটির জন্য সবাই দোয়া করবেন। সত্যি বলতে, ছেলের সঙ্গেই আমার বেশিরভাগ সময় কাটে।’

​শারীরিক অবস্থা ও অভিনয়ে ফেরার প্রসঙ্গে কথা বলতে গিয়ে শবনম জানান, তিনি নিয়মিত দেশ-বিদেশের খবরাখবর রাখেন এবং সুযোগ পেলে সিনেমাও দেখেন। তবে শারীরিক কিছু জটিলতা ও অসুস্থতার কারণে বড় পর্দায় তার নতুন করে অভিনয়ের সম্ভাবনা খুবই কম। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল কাজী হায়াতের পরিচালনায় ব্যবসাসফল ‘আম্মাজান’। এদিকে চলতি বছর চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনও জারি হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0