বিজয়া দশমীতে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ, অঞ্জলি’

২১ অক্টোবর ২০২৬ - ১৩:৫৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিজয়া দশমীতে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘অঞ্জলি লহ, অঞ্জলি’
ছবি সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত হতে যাচ্ছে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘অঞ্জলি লহ, অঞ্জলি’। নাটিকা, নৃত্য এবং সংগীতের অনবদ্য সমন্বয়ে সাজানো হয়েছে পুরো আয়োজনটি। এতে দেবী দুর্গার মর্ত্যে আগমন থেকে শুরু করে মহিষাসুর বধের পৌরাণিক গল্প ও মাহাত্ম্য তুলে ধরা হবে।

​বিটিভি সূত্রে জানা গেছে, ইয়াসমিন আক্তারের প্রযোজনায় এবং নিরঞ্জন অধিকারীর গ্রন্থনায় নির্মিত এই বিশেষ অনুষ্ঠানটি আজ রাত ১০টায় প্রচার করা হবে। পুরো অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন জয়া সাহা ও অভিজিৎ।

​শারদীয় দুর্গোৎসবের মূল আবহ, পৌরাণিক গুরুত্ব এবং অশুভ শক্তিকে বিনাশ করে শুভশক্তির জয়গাথাই এই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু। এতে দেবী দুর্গা চরিত্রে অভিনয় করেছেন অধরা রিয়া এবং মহিষাসুর চরিত্রে অভিনয় করেছেন রতন সাহা।

​এ ছাড়া অনুষ্ঠানের বিভিন্ন চরিত্রে দেখা যাবে তাপস সরকার, উত্তম অধিকারী, বনশ্রী, বিমল ব্যানার্জি, লিঠু মণ্ডল, হরিদাস মজুমদার ও পঙ্কজ কুমার চক্রবর্তীসহ আরও অনেককে। নাটক, নাচ ও গানের ত্রিবেনী সঙ্গমে নির্মিত এই আয়োজনটি দর্শকদের মাঝে বিজয়া দশমীর বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক বার্তা পৌঁছে দেবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0