ফ্রান্সে মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত ১, নিখোঁজ ১

২১ অক্টোবর ২০২৬ - ১৪:০৯
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ফ্রান্সে মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত ১, নিখোঁজ ১
ছবি সংগৃহীত

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে ফরাসি বিমান বাহিনীর একটি সামরিক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় বিমানের এক ক্রু নিহত হয়েছেন এবং আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

​মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ফ্রান্সের মের্ত-এ-মোজেল (Meurthe-et-Moselle) অঞ্চলে বিমান বাহিনীর ‘মিরাজ ২০০০০ডি’ (Mirage 2000D) মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় বিমানটিতে মোট দুজন আরোহী ছিলেন।

​এদিকে, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0