আনপ্লাগড ভার্সনে ফিরল সোলসের ৩২ বছরের পুরোনো জনপ্রিয় গান ‘নিঃসঙ্গতা’
বাংলাদেশের অন্যতম পুরোনো ব্যান্ডদল ‘সোলস’-এর জনপ্রিয় গান ‘নিঃসঙ্গতা’ এবার নতুন আঙ্গিকে আনপ্লাগড ভার্সনে আসছে। সৃষ্টির দীর্ঘ ৩২ বছর অতিক্রম করলেও গানটির জনপ্রিয়তা এতটুকু ম্লান হয়নি। সংগীতাঙ্গনে কালজয়ী এই সুর নতুনভাবে ধরে রাখতেই পার্থ বড়ুয়া ও সোলসের নিজস্ব ইউটিউব চ্যানেলে একযোগে গানটির আনপ্লাগড রূপ প্রকাশ করা হচ্ছে।
গানটির পেছনের ইতিহাস স্মরণ করে সোলসের লিড গিটারিস্ট ও কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া জানান, ১৯৯৪ সালে তৎকালীন জনপ্রিয় শিল্পী তপন চৌধুরী ব্যান্ড ছাড়ার পর সোলসের অ্যালবামের কাজ স্থগিত হয়ে পড়েছিল। ওই সময়েই হঠাৎ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি নতুন গান পরিবেশনের আহ্বান আসে। দেশের একমাত্র চ্যানেল হিসেবে সেখানে পারফর্ম করা ছিল বিশেষ এক সুযোগ। তাই জরুরি ভিত্তিতে গীতিকার কবির বকুলের কাছ থেকে কথা নিয়ে মাত্র এক রাতের মধ্যে গানটির সুর ও সংগীতায়োজন সম্পন্ন করা হয়। পরদিনই গানটি বিটিভিতে ধারণ করা হয় এবং সম্প্রচারের পরপরই তা শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
এদিকে সম্প্রতি ব্যান্ডটির ৫০ বছর পূর্তি উদযাপনে কানাডায় এক সফল সংগীত সফর শেষ করে দেশে ফিরেছে সোলস। গত সেপ্টেম্বরের শুরুতে সাসকাচুয়ান শহরে উদ্বোধনী পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া এই সফর পরবর্তীতে হ্যালিফ্যাক্স, এডমন্টন ও ক্যালাগেরি হয়ে স্কারবোরোতে আয়োজিত শেষ কনসার্টের মাধ্যমে সমাপ্ত হয়। প্রতিটি আয়োজনেই দর্শকমহলে দারুণ উন্মাদনা দেখা গেছে। ২০২৩ সালে দেশের প্রথম ব্যান্ড হিসেবে ৫০ বছর পূর্তির সুবর্ণজয়ন্তী পূর্ণ করে সোলস, যার ধারাবাহিক উদযাপন এখনও বিভিন্ন ধাপে অব্যাহত রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











