চ্যাম্পিয়নস লিগ: পিএসজির কাছে হেরে থামল বার্সেলোনার টানা জয়ের রথ

২১ অক্টোবর ২০২৬ - ১৪:৪২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগ: পিএসজির কাছে হেরে থামল বার্সেলোনার টানা জয়ের রথ
ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা বার্সেলোনার টানা জয়ের রেকর্ড থামাল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি। ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের মাঠে গত রাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে কাতালান ক্লাবটিকে ৪-২ গোলে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

​ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় স্বাগতিক পিএসজি। খেলার প্রথমার্ধে দুই দলই তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারায়; চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন পিএসজির উসমান দেম্বেলে ও বার্সেলোনার দানি ওলমো। ম্যাচের ৩৮ মিনিটে ডেডলক ভাঙে। মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ নিয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে জড়িয়ে পিএসজিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন দেজিরে দুয়ে।

​দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সেলোনা ম্যাচে ঘুরে দাঁড়ায়। তরুণ ফুটবলার জাভি এসপার্ট ডি-বক্সে ঢুকে পিএসজির গোলরক্ষককে পরাস্ত করে চ্যাম্পিয়নস লিগে তাঁর ক্যারিয়ারের প্রথম গোল করেন এবং দলকে ১-১ সমতায় ফেরান। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে ৭০ মিনিটে কর্নার থেকে হেডের মাধ্যমে গোল করে পিএসজিকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে নেন লুকাস এরনান্দেস।

​তবে পিএসজির সেই লিড বেশিক্ষণ স্থায়ী হতে দেননি বার্সেলোনার লামিন ইয়ামাল। ৭৯ মিনিটে তাঁর চমৎকার অ্যাসিস্ট থেকে গোল করে স্কোরলাইন ২-২ করেন কাতালানরা। ম্যাচের শেষ মুহূর্তে এসে আবারও খেই হারায় বার্সেলোনার রক্ষণভাগ। ভিতিনিয়া দূরপাল্লার শটে গোল করে পিএসজিকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন। এরপর ম্যাচের নির্ধারিত সময় শেষের দিকে হাকিমির পাস থেকে সহজ ফিনিশিংয়ে দলের চতুর্থ গোলটি করেন ফাবিয়ান রুইস। এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার টানা ১১ ম্যাচ জয়ের দুর্দান্ত ছন্দের অবসান ঘটল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0