বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা এবং চলমান উন্নয়ন কার্যক্রম খতিয়ে দেখতে আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাটের মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি সুন্দরবন ও হিরণ পয়েন্ট পরিদর্শনের পাশাপাশি মোংলা নৌঘাঁটিতে বিশেষ বৈঠকে অংশ নেবেন এবং মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার তেজগাঁও থেকে হেলিকপ্টারযোগে খুলনার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে তিনি সুন্দরবন ও হিরণ পয়েন্ট আকাশপথে পর্যবেক্ষণ করবেন। এরপর খুলনার দাকোপ উপজেলা হয়ে জলপথে লঞ্চে করে মোংলা নৌঘাঁটিতে পৌঁছাবেন তিনি।
দুপুরে মোংলা নৌঘাঁটির ওয়ার্ডরুমে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে খুলনার বিভাগীয় কমিশনারের পাশাপাশি খুলনা ও বাগেরহাট জেলার জেলা প্রশাসকরা উপস্থিত থাকবেন।
দিনের শেষ অংশে, অর্থাৎ বিকেলে মোংলা বন্দরের জেটি এলাকা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল সরেজমিনে পরিদর্শন করবেন সরকারপ্রধান। পরিদর্শনের কাজ শেষ করে নির্ধারিত সময়ে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











