ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফেরাতে রূপচর্চায় ব্যবহার করুন কাঁচা দুধের ৩ ফেসপ্যাক

২১ অক্টোবর ২০২৬ - ১৭:২৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফেরাতে রূপচর্চায় ব্যবহার করুন কাঁচা দুধের ৩ ফেসপ্যাক
ছবি সংগৃহীত

বয়সের স্বাভাবিক প্রভাব, পরিবেশগত দূষণ ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে অনেকের ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা সময়ের আগেই হ্রাস পেতে শুরু করে। এতে ত্বকে দেখা দেয় বয়সের ছাপ ও শুষ্কতা। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের সমস্যা সমাধানে ও ত্বকের স্বাভাবিক প্রাকৃতির সৌন্দর্য বজায় রাখতে বেশ কার্যকর ভূমিকা রাখতে পারে কাঁচা দুধ। যুগ যুগ ধরে প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্নে ও কোমলতা ধরে রাখতে এটি ব্যবহৃত হয়ে আসছে।

​ঘরে থাকা সামান্য কিছু উপকরণের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে সহজ উপায়ে ফেসপ্যাক তৈরি করা সম্ভব। নিচে এমন তিনটি কার্যকর ফেসপ্যাকের বিবরণ তুলে ধরা হলো—

​দুধ ও চন্দনের ফেসপ্যাক

১ চা চামচ কাঁচা দুধের সঙ্গে আধা চা চামচ চন্দনের গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন। মিশ্রণটি মুখে মেখে ১৫ মিনিট রাখার পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের গভীরের ময়লা দূর করার পাশাপাশি ব্রণ ও ত্বকের মেছতার দাগ কমাতে সাহায্য করে।

​দুধ ও মধুর ফেসপ্যাক

শুষ্ক ত্বকে আর্দ্রতা ফেরাতে দুধ ও মধুর মিশ্রণ অত্যন্ত কার্যকর। ১ চামচ কাঁচা দুধে ১ চামচ মধু ভালোভাবে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বকে বয়সের বলিরেখা কমায় এবং ত্বককে দীর্ঘদিন মসৃণ রাখতে সাহায্য করে।

​দুধ ও হলুদের ফেসপ্যাক

আধা চা চামচ হলুদের গুঁড়োর সঙ্গে ১ চা চামচ কাঁচা দুধ মিশিয়ে প্যাকটি তৈরি করে মুখে ১০ মিনিট রেখে ধুয়ে নিন। হলুদের অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান এবং কাঁচা দুধ একসঙ্গে ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে ও উজ্জ্বলতা বৃদ্ধি করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0