আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ

২১ অক্টোবর ২০২৬ - ১৭:২২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ
ছবি: সংগৃহীত

শারজাহতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফাইনালে ওঠার স্বপ্ন টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে কেবল জয়ই যথেষ্ট নয়, তাওহীদ হৃদয়ের নেতৃত্বাধীন দলটিকে পার হতে হবে জটিল রানরেটের হিসাবও।

​ফাইনালে জায়গা নিশ্চিত করতে বাংলাদেশকে আগে ব্যাট করে প্রতিপক্ষ আফগানিস্তানকে অন্তত ৪১ রানে পরাজিত করতে হবে। জয়ের ব্যবধান যদি ৩৯ বা তার কম রান হয়, তবে সুবিধাজনক অবস্থানে থেকে ফাইনালে পৌঁছে যাবে জিম্বাবুয়ে। তাই বড় সংগ্রহ দাঁড় করানোর পাশাপাশি আফগানদের কম রানে গুটিয়ে দেওয়াই বাংলাদেশের মূল লক্ষ্য।

​গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে বাংলাদেশ তাদের সেরা একাদশে তিনটি পরিবর্তন এনেছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে আগের ম্যাচে খেলা রিশাদ হোসেন, নুরুল হাসান ও মোসাদ্দেক হোসেন আজকের দলে জায়গা পাননি। তাঁদের স্থলে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে আলিস আল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমনকে। উল্লেখ্য, এই ম্যাচটির মাধ্যমে স্পিনার আলিস আল ইসলামের একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ক্রিকেটে অভিষেক ঘটছে।

​বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, আলিস আল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0