মাগুরায় যুবদল নেতার মরদেহ উদ্ধার, গুলি করে হ/ত্যা/র অভিযোগ স্বজনদের

২১ অক্টোবর ২০২৬ - ১৬:৪৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মাগুরায় যুবদল নেতার মরদেহ উদ্ধার, গুলি করে হ/ত্যা/র অভিযোগ স্বজনদের
ছবি সংগৃহীত

মাগুরা বাস টার্মিনাল এলাকা থেকে মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে শহরের রয়েল এক্সপ্রেস কাউন্টার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের দাবি, তাকে গুলি করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

​নিহত সাকের হোসেন মাগুরা শহরের পারনান্দুয়ালী বেপারীপাড়া এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে। পৌর যুবদলের রাজনীতির পাশাপাশি তিনি মাগুরা বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেসের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে রয়েল এক্সপ্রেস কাউন্টারে সাকের হোসেনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ সময় নিহতের মাথার পেছনে একটি গভীর ছিদ্রের চিহ্ন দেখা যায়।

​হাসপাতালের চিকিৎসক মাইনুল হাসান জানান, ভোরে কয়েকজন ব্যক্তি সাকেরকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। মাথার পেছনে একটি ছিদ্রের চিহ্ন থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

​নিহতের বড় ভাই আজমির হোসেন অভিযোগ করে বলেন, সাকেরকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। জানা গেছে, সাকের হোসেনের বিরুদ্ধে বিগত বিভিন্ন সময়ে রাজনৈতিক সংক্রান্ত প্রায় ১০টি মামলা ছিল।

​এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে এবং নিহতের মাথার পেছনে একটি আঘাত বা ছিদ্রের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে এটি গুলির ক্ষত কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত প্রতিবেদন ও ময়নাতদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ উন্মোচিত হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0