মাগুরায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা

৩১ জুলাই ২০২৬ - ১০:৪৩
প্রকাশিত: ২ মাস আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মাগুরায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারালেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা
মাগুড়ার শ্রীপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো শিক্ষিকার।

মাগুরার সদর উপজেলার কাঁটাখাল এলাকায় সড়ক দুর্ঘটনায় সন্ধ্যা রাণী মন্ডল নামের এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং তাঁর বাড়ি একই উপজেলার গোবিন্দপুর হুদা গ্রামে।

​স্বজনদের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো স্বামী বাবু মনোরঞ্জন মন্ডলের মোটরসাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা সন্ধ্যা রাণী। পথিমধ্যে কাঁটাখাল এলাকায় পৌঁছালে পাটবোঝাই একটি ট্রাক্টর পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই সড়ক থেকে ছিটকে পড়েন। দুর্ঘটনার সময় মাথায় মারাত্মক আঘাত পান সন্ধ্যা রাণী।

​ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা রাণীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। তবে ঢাকা নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। দুর্ঘটনায় গুরুতর আহত স্বামী মনোরঞ্জন মন্ডল বর্তমানে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 1
রাগ রাগ 0