মাগুরায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু
মাগুরার মহম্মদপুর উপজেলায় খেলাধুলার সময় পুকুরের পানিতে ডুবে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মৌশা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—মৌশা গ্রামের আমিনুর রহমানের দুই বছরের কন্যা রাইসা এবং তাঁর ভাই আলীনূর রহমানের সাড়ে তিন বছরের কন্যা রাফিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় খেলা করছিল রাইসা ও রাফিয়া। একপর্যায়ে পরিবারের অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরের কাছে গিয়ে পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ স্বজনেরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
প্রাসঙ্গিক সংবাদ
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাকিব কাওসার জানান, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
একই পরিবারের দুই শিশুর এমন করুণ পরিণতিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











