শচীনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী

২৫ অক্টোবর ২০২৬ - ১৫:০০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শচীনের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ১৫ বছরের বৈভব সূর্যবংশী
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমে তিনি এই অনন্য নজির গড়েন। মাত্র ১৫ বছর ২১১ দিন বয়সে কিউইদের বিপক্ষে এই আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি পেছনে ফেলেছেন বাংলাদেশের মোহাম্মদ শরীফ এবং ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে।

​ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। সিরিজের প্রথম ম্যাচে একাদশে সুযোগ না পেলেও, দ্বিতীয় ম্যাচের আগে কুঁচকির চোটের কারণে ঈশান কিশান ছিটকে যাওয়ায় একাদশে অন্তর্ভুক্ত হন তরুণ বৈভব। ম্যাচে তিনি ব্যাটিং করার সুযোগ পান তিন নম্বর পজিশনে।

​মাঠে নেমে খেলার সূচনার মাধ্যমেই বৈভব নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলা সবচেয়ে কম বয়সী ক্রিকেটারদের তালিকায় শীর্ষস্থান দখল করেন। এর আগে ২০০১ সালের ১৮ ডিসেম্বর হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল বাংলাদেশের পেসার মোহাম্মদ শরীফের, সে সময় তার বয়স ছিল ১৬ বছর ৬ দিন। বৈভব সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্পর্শ করেছেন।

​পাশাপাশি, নিউজিল্যান্ডের মাটিতে আন্তর্জাতিক অভিষেকের বয়সের দিক থেকেও শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন এই উদীয়মান ক্রিকেটার। শচীন কিউইদের মাটিতে যখন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন, তখন তার বয়স ছিল ১৬ বছর ২৮৪ দিন। বিপরীতে, বৈভব সূর্যবংশী মাত্র ১৫ বছর ২১১ দিন বয়সে এই কীর্তি গড়লেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0