দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ২০ হাজার টাকা
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারে খাঁটি স্বর্ণের মূল্য হ্রাসের প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই দাম কমানো হয়েছে। রবিবারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। এর ফলে এখন থেকে এই মানের স্বর্ণ বাজারে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হবে। সকাল ১০টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
এর আগে গত ১৩, ২২ ও ২৩ অক্টোবর টানা তিন দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৫০ টাকা কমিয়ে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ২ হাজার ১৮৬ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় নামিয়ে আনা হয়েছে।
বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত এই নতুন দামের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত রয়েছে। তবে ক্রেতাদের গহনা কেনার সময় ডিজাইন ও কারুকাজের ওপর নির্ভর করে অতিরিক্ত মজুরি পরিশোধ করতে হবে। অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের নির্ধারিত মূল্যেই রুপা বিক্রি হবে; যার মধ্যে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৩৯১ টাকা অপরিবর্তিত রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











