ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে হারিয়ে মোহামেডানের টানা চতুর্থ জয়
বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির।
ম্যাচে মোহামেডানের হয়ে একটি করে গোল পান শাহরিয়ার ইমন, সুলেমানে দিয়াবাতে, মোজাফ্ফর মোজাফ্ফরভ এবং আরিফ হোসেন। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শাহরিয়ার ইমন নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরো দুটি গোল করান।
এই জয়ের ফলে লিগে চার ম্যাচ খেলে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নিজেদের অবস্থান মজবুত করেছে মোহামেডান। অন্যদিকে, পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পুলিশ এফসি। দিনের অপর ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ৪-০ গোলে হারিয়েছে সিটি ক্লাব।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0










