দামুড়হুদায় ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ, গোডাউন সিলগালা

২৪ অক্টোবর ২০২৬ - ২৩:২৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দামুড়হুদায় ১৫০০ বস্তা অবৈধ সার জব্দ, গোডাউন সিলগালা
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অবৈধভাবে রাসায়নিক সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে একটি গোডাউনে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে প্রায় ১ হাজার ৫০০ বস্তা সার জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট গোডাউনটি সিলগালা করা হয়। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দামুড়হুদা উপজেলা সদরে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।

​উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকারের নেতৃত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযুক্ত ব্যবসায়ী মো. নাঈম হোসেন দীর্ঘদিন ধরে নিয়ম লঙ্ঘন করে অবৈধভাবে সার মজুত ও চড়া দামে বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এর আগেও ভ্রাম্যমাণ আদালতে তাকে জরিমানা করা হয়েছিল।

​গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় 'নাঈম অটো মোবাইল এন্ড বীজ ভান্ডার'-এর দুটি গোডাউনে এই অভিযান চালানো হয়। তিনি বিএডিসির ডিলার হয়েও বরাদ্দবহির্ভূতভাবে এই সারগুলো নিয়ে এসেছিলেন বলে জানিয়েছে কৃষি বিভাগ। বিপুল পরিমাণ সার জব্দের পর অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

​উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ সরকার জানান, স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে এই অভিযান পরিচালনা করে অবৈধ মজুতের সত্যতা পাওয়া গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের অধিকার রক্ষায় এবং বাজার অস্থিতিশীল করার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0