দামুড়হুদায় কুয়ার ভেতর থেকে সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

২৩ অক্টোবর ২০২৬ - ১৭:০১
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দামুড়হুদায় কুয়ার ভেতর থেকে সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক পরিত্যক্ত কুয়ার গভীর থেকে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২। এ ঘটনার সাথে জড়ি থাকার অভিযোগে শরিফা খাতুন (৩৫) নামে এক নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

​শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর গাতিরপাড়া এলাকায় মেহেরপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত শরিফা খাতুন উপজেলার গোবিন্দহুদা গ্রামের বাসিন্দা এবং মো. হারুনুর রশিদের স্ত্রী।

​এসআরবি-১২-এর সিপিসি-৩ (মেহেরপুর ক্যাম্প)-এর সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়ন অধিনায়কের সুনির্দিষ্ট নির্দেশনায় এলাকাটিতে মাদকবিরোধী বিশেষ জোরদার অভিযান চালানো হয়। অভিযান চলাকালে বসতবাড়ির পাশের কুয়ার ভেতরে লুকানো অবস্থায় সাড়ে ১৮ কেজি গাঁজা পাওয়া যায়।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার নারী স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে আড়ালে থেকে অবৈধ মাদক কেনাবেচা ও সরবরাহের ব্যবসা চালিয়ে আসছিলেন।

​ঘটনায় সংশ্লিষ্টতার প্রেক্ষিতে শরিফা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৯(গ) উপধারায় দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এসআরবি-১২।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0