দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, চলতি বছরে মোট প্রাণহানি ১২১৪

২৩ অক্টোবর ২০২৬ - ১৬:৪৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, চলতি বছরে মোট প্রাণহানি ১২১৪
ছবি সংগৃহীত

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত নিশ্চিতভাবে হাম রোগে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জন প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে রোগটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে।

​শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে সর্বোচ্চ তিনজন মারা যান। এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৩৫ জন রোগী ভর্তি হয়েছেন।

​বিভাগভিত্তিক রোগী ভর্তির পরিসংখ্যানে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৫৮ জন রোগী হাসপাতালে এসেছেন। এছাড়া চট্টগ্রামে ১৯৪, বরিশালে ১১৫, সিলেটে ৯৪, ময়মনসিংহে ৬৫, খুলনায় ৬০, রংপুরে ২৪ এবং রাজশাহী বিভাগে ২০ জন ভর্তি হয়েছেন।

​স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৪ হাজার ৬ ৩৩ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। এর মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৩ হাজার ২৭৩ জন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0