সালমান, আমির ও রণবীরের বাড়িতেও নজরদারি! বিষ্ণোই গ্যাংয়ের ৩ মাসের ছক ফাঁস

২২ অক্টোবর ২০২৬ - ১৪:৫৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সালমান, আমির ও রণবীরের বাড়িতেও নজরদারি! বিষ্ণোই গ্যাংয়ের ৩ মাসের ছক ফাঁস
ছবি সংগৃহীত

বলিউড তারকাদের নিরাপত্তায় ফের বড়সড় শঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে। গত কয়েক বছর ধরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের একের পর এক হুমকির মুখে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের উপর হামলার ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে, কেবল টাইগার নন—বলিউডের শীর্ষস্থানীয় তিন তারকা সালমান খান, আমির খান এবং রণবীর কাপুরের বাসভবনেও দীর্ঘ তিন মাস ধরে রেইকি বা নজরদারি চালিয়েছিল এই গ্যাং।

​রাজস্থানের কোটা থেকে গত সোমবার তিন অভিযুক্ত—ফুল সিং, রেহান আনসারি এবং তাদের সহযোগী ঋত্বিক কুমার ওরফে রোশন রামু মাহাতোকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করার পরই বিষ্ণোই গ্যাংয়ের এই গভীর ষড়যন্ত্রের ব্লু-প্রিন্ট বা নীল নকশা প্রকাশ্যে আসে। পুলিশের জেরায় ধৃতরা স্বীকার করেছে যে, প্রাথমিক টার্গেট অন্য তারকারা হলেও পর্যাপ্ত ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে তাদের ওপর হামলা চালানো সম্ভব হয়নি। পরবর্তীতে সুযোগ ও নিরাপত্তার ফাঁকফোকড় বিবেচনা করেই টাইগার শ্রফকে হামলার লক্ষ্যবস্তু করা হয়।

​এদিকে, টাইগার শ্রফ হামলার ঘটনায় অস্ত্র সরবরাহের অভিযোগে গত বুধবার (২১ অক্টোবর) দিল্লি এবং হরিয়ানা থেকে আরও চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে দুই নারী—রাধা ও ববিতাকে নতুন দিল্লি রেলওয়ে স্টেশন থেকে এবং কুনাল ও সুমিত নামের দুই ব্যক্তিকে হরিয়ানার সোনিপত থেকে আটক করা হয়।

​পুলিশ জানিয়েছে, ধৃত কুনাল সম্প্রতি জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছিল। এরপর এক বন্ধুর মাধ্যমে বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয় সদস্য অনিল পণ্ডিতের সঙ্গে তার পরিচয় হয় এবং সে এই অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে। ঘটনার নেপথ্যে থাকা অন্যান্য যোগসূত্র ও সহযোগীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0