হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা ও মন্ত্রী ড. আব্দুল মঈন খান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়।
পরদিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় অসুস্থ ড. মঈন খানকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সফরকালে তিনি মন্ত্রীকে দেখতে যান এবং তার চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলে শারীরিক অবস্থার সার্বিক অগ্রগতি ও চিকিৎসার খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ড. মঈন খানের হাসপাতালে ভর্তির খবরটি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ড. আব্দুল মঈন খানের দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











