সাজেকে দুই ঘণ্টার গোলাগুলিতে সেনাসদস্যসহ আহত ৬, পরিস্থিতি নিয়ন্ত্রণে
রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রের উজোবাজার এলাকায় অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আব্দুর রকিব।
পুলিশ সুপার জানান, সাজেকে আটকে থাকা পর্যটকদের নিরাপদে গন্তব্যে ফিরিয়ে আনতে উজোবাজারে অবস্থানরত অবরোধকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে অনুরোধ উপেক্ষা করে অবরোধকারীরা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। একপর্যায়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধরে থেমে থেমে এই গুলিবিনেময়ের ঘটনা চলে। এই সংঘর্ষে সেনাবাহিনীর ৩-৪ জন এবং পুলিশের ২ জন সদস্যসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
পুলিশ সুপার আরও জানান, বর্তমানে সাজেক এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং উজোবাজারের নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে রয়েছে। পর্যটকরা সবাই নিরাপদে সাজেক ত্যাগ করেছেন। এই ঘটনার পেছনের মূল হোতাদের চিহ্নিত করতে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
সারসংক্ষেপ:
রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দুই ঘণ্টাব্যাপী গোলাগুলিতে সেন ও পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পর্যটকরা নিরাপদে ফিরেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











