বালাম ও কোনালের নতুন দ্বৈত গান ‘নির্ঘুম রাত জানে’

২২ অক্টোবর ২০২৬ - ১৫:৪২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বালাম ও কোনালের নতুন দ্বৈত গান ‘নির্ঘুম রাত জানে’
ছবি: সংগৃহীত

সংগীত জগতের জনপ্রিয় জুটি বালাম ও কোনাল শ্রোতাদের জন্য নিয়ে আসছেন নতুন গান ‘নির্ঘুম রাত জানে’। আসিফ ইকবালের গীতিকবিতায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বিশিষ্ট সংগীত পরিচালক শওকত আলী ইমন। ঢাকার মগবাজারের ভেলোসিটি স্টুডিওতে গানটির ভয়েস রেকর্ড ও আনুষঙ্গিক রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।

​গানটির বিষয়বস্তু তুলে ধরে গীতিকার আসিফ ইকবাল জানান, ভালোবাসার গভীর অনুভূতি সবসময় শুধু মুখের কথায় প্রকাশ পায় না। অনেক সময় কাজের প্রতি মনোযোগ হারাণো কিংবা নির্ঘুম রাতের মতো নীরব মুহূর্তগুলোই ভালোবাসার বড় প্রমাণ হয়ে ওঠে। নিজের আবেগ নিজের কাছে গোপন রাখা যায় না—এই মনস্তাত্ত্বিক ও আবেগীয় উপলব্ধিকেই গানটিতে ফুটিয়ে তোলা হয়েছে।

​সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, চলচ্চিত্রে বালাম ও কোনালের জুটি পূর্বেও অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছে। নতুন এই পরিবেশনাতেও দুজনের গায়কী ছিল অসাধারণ। গানটি শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​সংগীতশিল্পী কোনাল জানান, বর্তমান সময়ে শ্রোতারা যে ধরণের মেলোডি ও ভাবনার গান পছন্দ করেন, এটি ঠিক তেমনই। মানুষের আচরণের মধ্য দিয়ে ভালোবাসার যে প্রকাশ ঘটে, তা-ই এখানে বলা হয়েছে। বালামের সঙ্গে গাওয়া তাদের পূর্বের গানগুলোর মতো এটিও বেশ জনপ্রিয় হবে বলে তিনি আশা করছেন।

​উল্লেখ্য, শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের সাড়াজাগানো ‘ও প্রিয়তমা’ গানের মাধ্যমে বালাম-কোনাল জুটির প্রভূত আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গান এবং ‘হান্নান’ সিনেমাতেও কণ্ঠ দেন তারা। এছাড়া ‘এইদিন সেই দিন ঈদ আনন্দ’ শীর্ষক ঈদ ম্যাগাজিন অনুষ্ঠানের সূচনা সংগীতেও যৌথভাবে কাজ করেছিলেন এই দুই তারকা। বর্তমানে বালাম একাধিক নতুন প্রোজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন এবং কোনাল নাটক ও সিনেমার গানে নিয়মিত কণ্ঠ দিচ্ছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0