সাজেকে কী ঘটছে প্রশ্ন তুলে সঠিক পদক্ষেপ নেওয়ার দাবি জামায়াত আমিরের

২২ অক্টোবর ২০২৬ - ১৫:০৯
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সাজেকে কী ঘটছে প্রশ্ন তুলে সঠিক পদক্ষেপ নেওয়ার দাবি জামায়াত আমিরের
ছবি সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ও এর আশপাশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি কাল্পনিক বা ভুয়া তথ্যে কান না দিয়ে সঠিক গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সংশ্লিষ্টদের দ্রুত ও স্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় জামায়াত আমির এসব কথা বলেন।

​ফেসবুক স্ট্যাটাসে সাজেক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান লিখেছেন, “রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌঁড়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।”

​পরবর্তী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সঠিক পদক্ষেপের গুরুত্ব তুলে ধরে তিনি আরও লেখেন, “সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0