ছয়শো কোটির দোরগোড়ায় রজনীকান্তের ‘জেলার ২’, বিশ্বজুড়ে ঝড়

২২ অক্টোবর ২০২৬ - ১৪:৩৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ছয়শো কোটির দোরগোড়ায় রজনীকান্তের ‘জেলার ২’, বিশ্বজুড়ে ঝড়
ছবি সংগৃহীত

চলচ্চিত্রের পর্দায় নিজের অপ্রতিরোধ্য জনপ্রিয়তার প্রমাণ আবারও দিয়ে চলেছেন ভারতীয় সিনেমার মেগাস্টার রজনীকান্ত। ৭৫ বছর বয়সেও বক্স অফিসে দারুণ সাফল্য ধরে রেখে তার অভিনীত বহুল আলোচিত অ্যাকশন-ড্রামা সিনেমা ‘জেলার ২’ মুক্তির পর থেকে অবিশ্বাস্য রেকর্ড গড়ে চলেছে। দুরন্ত গতিতে এগিয়ে চলা এই সিনেমাটি এখন বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছে।

​সাকনিল্কের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, মুক্তির ষষ্ঠ দিনে এসে সোমবারের তুলনায় সিনেমাটির আয় প্রায় ৭.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ২০ অক্টোবর একা ভারতেই ছবিটি ৪৫.৫৫ কোটি রুপি ব্যবসা করেছে। এর ফলে ভারতীয় বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৩৩৭ কোটি রুপিতে। অন্যদিকে, আন্তর্জাতিক বা ওভারসিজ বাজার থেকে এসেছে ২০৪ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী এই অ্যাকশন এন্টারটেইনারের মোট আয় বর্তমানে ৫৪১ কোটি রুপিতে গিয়ে ঠেকেছে।

​নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত এই সিনেমায় আরও একবার দুর্দান্ত অ্যাকশনে ধরা দিয়েছেন ‘থালাইভা’ খ্যাত রজনীকান্ত। অবসরপ্রাপ্ত জেল কর্মকর্তা টাইগার মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে তার অনবদ্য অভিনয় এবং মারকাটারি স্টাইল দর্শকদের সিনেমা হলে টানছে। অপরাধ জগতের নতুন হুমকি মোকাবেলা করে পরিবার ও নিজের ঐতিহ্য রক্ষায় তার এই প্রত্যাবর্তন দর্শকদের মাঝে ব্যাপক রোমাঞ্চ তৈরি করেছে।

​সিনেমটিতে রজনীকান্তের পাশাপাশি আরও অভিনয় করেছেন রাম্যা কৃষ্ণন, মোহনলাল, মিঠুন চক্রবর্তী, যোগী বাবু, বিনায়াকান, বিদ্যা বালান, হৃত্বিক রোশন, জ্যাকি শ্রফ, শিবরাজকুমার এবং বিজয় সেথুপথির মতো তারকারা। অভিনেতার আগের সিনেমা ‘কুলি’ মিশ্র প্রতিক্রিয়া পেলেও ‘জেলার ২’ বক্স অফিসে নতুন ইতিহাস তৈরির পথে রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0