ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য ও নির্বোধ’ বললেন ম্যাক্রোঁ

২৩ অক্টোবর ২০২৬ - ০৭:৩০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য ও নির্বোধ’ বললেন ম্যাক্রোঁ
ছবি সংগৃহীত

ফ্রান্সের সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কয়েকজন বিদেশি নেতার দেওয়া মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য ও নির্বোধ’ হিসেবে আখ্যায়িত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি অভিযোগ করে জানান, কিছু বিদেশি নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের ওপর নির্ভর করে তাদের নিজস্ব রাজনৈতিক স্বার্থে ফ্রান্সের অভ্যন্তরীণ পরিস্থিতিকে ব্যবহার করার চেষ্টা করছেন।

​বুধবার কাতার সফরকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ইমানুয়েল ম্যাক্রোঁ এসব কথা বলেন। উল্লেখ্য, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, শিক্ষা খাতের অসন্তোষ ও সরকারি বিভিন্ন পরিষেবার ওপর ক্ষোভ থেকে ফ্রান্সের শহরগুলোতে এই বিক্ষোভের সূত্রপাত হয়। একপর্যায়ে বেশ কিছু স্থানে সংঘাত, ভাঙচুর ও লুটপাটের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

​উৎসৃষ্ট পরিস্থিতি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ফ্রান্সের এই অস্থিরতার পেছনে বামপন্থী, জঙ্গি ও অভিবাসীদের বড় ভূমিকা রয়েছে। একই সঙ্গে ফ্রান্সের আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সীমান্ত বন্ধ করা ও কঠোর পদক্ষে নেওয়ার পরামর্শও দেন তিনি।

​ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ম্যাক্রোঁ জানান, বিক্ষোভ পরবর্তী সময়ে বিদেশ থেকে ব্যাপক মাত্রায় তথ্য বিকৃতি ঘটানো হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে এমন কিছু বানোয়াট ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে, যার সঙ্গে ফ্রান্সের বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই। ফ্রান্স অভিবাসী ও ইসলামপন্থীদের দখলে চলে যাচ্ছে—এমন দাবিও তিনি পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন।

​সাংবাদিকরা সরাসরি জানতে চান যে তিনি ট্রাম্পের দিকেই নির্দেশ করছেন কি না। জবাবে ম্যাক্রোঁ বলেন, ‘অন্যদের পাশাপাশি তিনিও অন্তর্ভুক্ত রয়েছেন।’ রাজনৈতিক প্রচারণায় ফ্রান্সকে জড়িয়ে অপপ্রচার চালানোর বিষয়ে ক্ষোভ প্রকাশের পর, সহিংসতা নিয়ন্ত্রণে দেশটির সরকার গণজমায়েত ও বিক্ষোভে নতুন কঠোর বিধিনিষেধ আরোপের প্রস্তুতি নিচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0