আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের প্রবীণ বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলী আর নেই। বাধ্যক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। বুধবার রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই বীর সন্তান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বৃহস্পতিবার(২২ অক্টোবর) সকালে আসাননগর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। শেষবিদায়ের পূর্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনুর আক্তার এবং আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মুক্তিযোদ্ধা কমান্ডারগণসহ বিভিন্ন এলাকা থেকে আসা বীর মুক্তিযোদ্ধারা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মরহুমের স্বজনরা উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এই বীর মুক্তিযোদ্ধার চিরবিদায়ে এলাকা ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় অধিবাসীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











